নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ আবারো বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের প্রভাব৷ আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে৷ এই অবস্থায় মাস্ক ব্যবহারকে পুনরায় বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যে৷ শনিবার এই উদ্যোগে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রশাসনিক আধিকারিকদের সচেতনতামূলক কর্মসূচি পালন করতে দেখা যায়৷ এদিন পুলিশ আধিকারিকরা জানান রাজ্যের মধ্যে করোনার প্রভাব বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে৷ কিছু কিছু মানুষ মাস্ক পড়ছেন৷ আবার অনেকে এড়িয়েও যাচ্ছে৷ মূলত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন৷ যাদের মাস্ক নেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক৷ এদিন কোন জরিমানা আদায় করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক৷ শুধুমাত্র সচেতনতার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি৷

Mask:প্রশাসনের তরফ থেকে মাস্ক বিতরণ
Tags:
Releated Posts
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…


















