News Flash

  • Home
  • দেশ
  • TMC:মমতার ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তে হতাশ মার্গারেট আলভা
Image

TMC:মমতার ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তে হতাশ মার্গারেট আলভা

নয়াদিল্লি, ২২ জুলাই ( হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে হতাশ মার্গারেট আলভা। বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রবীণ কংগ্রেস নেত্রী শুক্রবার টুইট করে বলেন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তে তিনি হতাশ।

তৃণমূলনেত্রী মমতার প্রাক্তন সহকর্মী তথা কেন্দ্রীয় মন্ত্রী আলভা বলেছেন, কী হয়েছে, কেন হয়েছে, কী হওয়া উচিত ছিল— এই ভাবনার সময় এটা নয়। এখন ভাবমূর্তি রক্ষা কিংবা রাগ দেখানোরও অবকাশ নেই। এখন সকলের সম্মিলিত ঐক্য, সংহতি ও দৃঢ়তার সঙ্গে লড়াইয়ের সময়। মান-অভিমান, রাগারাগি দূরে সরিয়ে মিলিত হওয়ার সময়। রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল আলভা টুইটে মমতাকে অনুরোধ করেছেন, আমি বিশ্বাস করি, যাঁকে গোটা দেশ সাহসের প্রতীক বলে জানে, তিনি নিশ্চয়ই শেষমেশ বিরোধীদের পাশে দাঁড়াবেন।

এদিনই সকালে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, কেন তৃণমূল আচমকা এই সিদ্ধান্ত নিল, আমরা তার পিছনের কারণ খুঁজতে চেষ্টা করছি। আমরা চাই বিরোধীরা ঐক্যবদ্ধ থাকুক। তৃণমূল যতই দাবি করুক, তাদের সিদ্ধাম্তে বিরোধী ঐক্যে ফাটল ধরবে না, এতে ওই ঐক্যে যে চিড় ধরবে, তা বলাই বাহুল্য।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top