News Flash

  • Home
  • বিদেশ
  • Bangladesh:বাংলাদেশের জাতীয় পতাকা বিকৃতির অভিযোগ পাক হাইকমিশনের বিরুদ্ধে
Image

Bangladesh:বাংলাদেশের জাতীয় পতাকা বিকৃতির অভিযোগ পাক হাইকমিশনের বিরুদ্ধে

ঢাকা, ২২ জুলাই (হি.স.) : মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃত করে ছবি প্রকাশের ধৃষ্টতা দেখিয়েছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। পাকিস্তানের পতাকার সাথে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়ে বিকৃত এ ছবি পাকিস্তানি হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি হাইকমিশনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড নিয়ে বহুবার অভিযোগ উঠলেও তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় এমন ঘটনা বার বার ঘটছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, পাকিস্তান হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃত করে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে সংগঠনটি নিন্দা প্রকাশ করে।
প্রতিবাদ লিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত পাকিস্তান নামক কুলাঙ্গার রাষ্ট্রের ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন কর্তৃক তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃত করে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সরকারের নিকট দাবি, অবিলম্বে পাকিস্তান হাইকমিশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top