News Flash

  • Home
  • দেশ
  • জন-বিরোধী মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে, বার্তা বিরোধীদের
Image

জন-বিরোধী মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে, বার্তা বিরোধীদের

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সংসদের চলতি বাদল অধিবেশনে নিজেদের কৌশল ঠিক করতে বৈঠকে বসলেন বিরোধী নেতারা। বৃহস্পতিবার সকালে সংসদে বৈঠকে বসেন কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), আইইউএমএল, ন্যাশনাল কনফারেন্স, টিআরএস, এমডিএমকে, এনসিপি, ডিএমকে ও রাষ্ট্রীয় জনতা দলের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, ডিএমকে নেত্রী কানিমোঝি, শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রমুখ।

বৈঠকের পর বিরোধীদের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়, নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন দলের বিশিষ্ট নেতাদের নিশানা করে তদন্তকারী সংস্থার অপব্যবহারের মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে নিরলস প্রতিহিংসা চালিয়ে যাচ্ছে। আমরা জন-বিরোধী মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করব। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি-র সমন পাঠানো নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top