News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ২১,৫৬৬, ভারতে আরোগ্যের হার কমে ৯৮.৪৬ শতাংশ
Image

Covid19: কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ২১,৫৬৬, ভারতে আরোগ্যের হার কমে ৯৮.৪৬ শতাংশ

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বেড়ে গিয়েছে, এবার ২১-হাজারের গন্ডি অতিক্রম করল কোভিড আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৬৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৪৮ হাজারের গন্ডি অতিক্রম করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৬৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৪৮ হাজার ৮৮১-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৩,২২৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৯ লক্ষ ১২ হাজার ৮৫৫ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২,০০,৯১,৯১,৯৬৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৮৭০ জন (১.২০ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৮,২৯৪ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩১,৫০,৪৩৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৬ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৪.২৫ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top