News Flash

Image

Umrangso:উমরাংসোতে ব্যবসায়ীর কাছে অর্থ দাবি পোর্টাল-সাংবাদিকের, চাঞ্চল্য

উমরাংসো (অসম), ২০ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে ব্যবসায়ীর কাছে অর্থ দাবি পোর্টাল-সাংবাদিকের। অর্থ দাবিকারী সাংবাদিকের অডিও ভাইরাল হয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খাদ্যে বিষক্রিয়ার ফলে ডিমা হাসাও জেলার উমরাংসোতে চার যুবক অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ, রবিবার ডিমা হাসাও জেলার বড় লারফাং গ্রামের চার যুবক উমরাংসো শহরে আসে ফুটবল খেলতে। উমরাংশু বাজারে একটি রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। জানা গিয়েছে, চাউমিন খেয়ে এই চার যুবক ফুটবল মাঠে যাওয়ার পর এদের পেটে ব্যাথা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বমিও হতে থাকে। তার পর এই চার যুবককে উমরাংসো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য মেঘালয়ের জোয়াই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে চায় যুবক সুস্থ বলে জানা গেছে।

এদিকে এই ঘটনার পর স্থানীয় একটি নিউজ পোর্টালের সাংবাদিক চাউমিন খেয়ে বিষক্রিয়া হয়ে অসুস্থ যুবকদের ভিডিও সংগ্রহ করে উমরাংসো বাজারে সংশ্লিষ্ট রেস্টুরেন্টের মালিক সুজিত চৌধুরীকে মোবাইলে ফোনে ব্ল্যাকমেইলিং শুরু করে। ওই নিউজ পোর্টালের সাংবাদিক বিশ্বজিৎ দে রেস্টুরেন্টের মালিকের কাছে ৩৫ হাজার টাকা দাবি করে। সে রেস্টুরেন্টের মালিককে বলে ৩৫ হাজার টাকা দিলে সে স্থানীয় নিউজ পোর্টালে নিউজটি সম্প্রচার করবে না। ৩৫ হাজার টাকা না দিলে সে নিউজটি স্থানীয় পোর্টালে সম্প্রচার করে দেবে বলে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিতে থাকে।

বিশ্বজিৎ দে নামের ওই নিউজ পোর্টালের রিপোর্টার ও রেস্টুরেন্টের মালিকের ফোন কল এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এভাবে একটি স্থানীয় নিউজ পোর্টালের সাংবাদিকের ব্যবসায়ীর কাছে অর্থ দাবি করার বিষয়টি নিয়ে উমরাংসোতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top