News Flash

  • Home
  • দেশ
  • Narendra Singh Tomar:ভারত কৃষিক্ষেত্রে ভুটানকে সব ধরনের সাহায্য অব্যাহত রাখবে: তোমর
Image

Narendra Singh Tomar:ভারত কৃষিক্ষেত্রে ভুটানকে সব ধরনের সাহায্য অব্যাহত রাখবে: তোমর

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : ভারত কৃষিক্ষেত্রে ভুটানকে সমস্ত সম্ভাব্য সাহায্য অব্যাহত রাখবে বলে জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বুধবার কৃষি ভবনে ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মার সঙ্গে বৈঠকে তোমর বলেন, ভারত দু দেশের মধ্যে বন্ধুত্ব বাড়াতে উদারভাবে সহযোগিতা করছে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর ভুটানের মন্ত্রী শর্মা সহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে গিয়ে দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য আনন্দ প্রকাশ করেছেন। তোমর বলেন, ভারত এই বন্ধুত্ব বাড়াতে উদারভাবে সহযোগিতা করছে। দু দেশের মধ্যে বাণিজ্য অংশীদারিত্বও বৃদ্ধি পেয়েছে এবং ভারত এটি আরও গভীর হওয়ার পক্ষে।
তোমর আরও বলেন, আমরা ভুটান থেকে বিভিন্ন কৃষি পণ্যের জন্য ভারতীয় বাজার উন্মুক্ত করার জন্যও কাজ করছি। ভুটানের অনুরোধে আরও এক বছরের জন্য ভারত আদা রপ্তানি এবং আলু রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। উভয় দেশ কৃষি খাতে একসাথে কাজ চালিয়ে যাবে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলি বিবেচনায় রেখে আমরা ভুটানের অনুরোধের প্রতি ইতিবাচক পন্থা গ্রহণ করব বলে তোমর আশ্বস্ত করেছেন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top