বিলোনিয়া, ২০ জুলাই৷৷ ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন৷ এসব বিষয় নিয়ে বুধবার দক্ষিণ জেলার জেলা শাসক অফিসের কনফারেন্স হলে রাজনৈতিক দলের প্রতিনিধি সংবাদ মাধ্যম এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ ভোটার তালিকা, ভোট গ্রহণ এবং ভোট দানের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলছে নির্বাচন কমিশন৷ এ উপলক্ষে আজ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দক্ষিণ জেলা জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ মূলত চারটি সংশোধনী প্রক্রিয়ার উপর সকলকে অবহিত করেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক শংকর দেবনাথ৷ সাথে ছিলেন বিলোনিয়া, সাবরুম এবং শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসকগণ৷ এই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে অতিরিক্ত জেলা শাসক শংকর দেবনাথ জানান, প্রথমত নতুন ভোটার সহ পুরাতন ভোটারদের ভোটার তালিকার সাথে আঁধার কার্ড যুক্ত করতে হবে, তবে সেটা বাধ্যতামূলক নয়৷ এছাড়াও আরো ১১ টি নথির মধ্যে যেকোনো একটি দিলেই চলবে এ বিষয়ে বিএলও সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ শিবির সহ স্ব-স্ব মহকুমায় আগামী ২৮ এবং ২৯ শে জুলাই অনুষ্ঠিত হবে৷ মূলত ভোটের ক্ষেত্রে আরো বেশি স্বচ্ছতা আনতে এই ধরনের উদ্যোগ৷ ভিভি প্যাড এবং ভোটার তালিকায় নাম উঠানো সহ বিভিন্ন সংশোধনীর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে৷ এখন থেকে প্রতিবছর চারটি পর্যায়ে নতুন ভোটারদের নাম উঠানো যাবে৷ কমিশনের এই ধরনের নিয়মাবলীর উপর রাজনৈতিক দলগুলি তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ সকলেই শুধুমাত্র এই বিষয়ে অবগত হয়েছেন এবং নির্দেশিকা মোতাবেক নিজেদের কার্য নির্বাহ করবেন৷ এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন অতিরিক্ত জেলা শাসক শংকর দেবনাথ৷

Election Commision:ভোটার তালিকা সংশোধন নিয়ে বৈঠক দক্ষিণ জেলা শাসকের অফিসে
Tags:
Releated Posts
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…


















