News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Udaipur:শ্মশানের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

Udaipur:শ্মশানের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ মানব জীবনের শেষ ঠিকানা ভগ্ণ দশাগ্রস্থ৷ ঘটনা উদয়পুরের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে৷ মৃতদেহ সৎকার করতে গিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মৃতের আত্মীয় পরিজনসহ এলাকাবাসী৷ পানীয় জল রাস্তাঘাট স্বাস্থ্য কেন্দ্র কিংবা শিক্ষা ও পরিকাঠামো বৃদ্ধির জন্য নয়, এবার শ্মশানঘাট সংস্কারের জন্য জনগণকে আন্দোলনের শামিল হতে হচ্ছে৷ এ ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷ ভগ্ণ দশাগ্রস্থ শ্মশানে মৃতদেহ সৎকার করতে গিয়ে ক্ষোভ ব্যক্ত করেলেন এলাকাবাসীরা৷ ঘটনা বুধবার উদয়পুর মহকুমার গকুলপুর গ্রাম পঞ্চায়েতের অধীন আরএফ টিলা এলাকায়৷ ঘটনার বিবরণে জানায় যায়, ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের অধীনে আরএফ টিলা এলাকায় মৃতদেহ সৎকার করার জন্য একটি শ্মশান রয়েছে৷ রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পর ধীরে ধীরে শ্মশানটি বেহাল দশায় পরিণত হয়েছে৷ এই শ্মশানের উপর নির্ভরশীল বিস্তীর্ণ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন৷ সাধারণত এলাকাবাসী এই শ্মশানটিকে সংস্কার করার জন্য দীর্ঘদিন যাবত দাবী জানিয়ে আসছিলো৷ কিন্তু কোন উদ্যোগ নেয়নি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ৷ অভিযোগ গোটা রাজ্যে বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর একেবারেই উন্নয়নমূলক কাজ না হওয়ায় উদাহরণ হিসেবে রয়েছে ৩০ বাগমা বিধানসভা৷ এই বিধানসভা কেন্দ্রে কোন ধরনের উন্নয়নমূলক কাজ ঘটেনি বলে অভিযোগ৷ তারই মধ্যে এই বিধানসভায় মৃত্যুর পর মৃতদেহ সৎকার করতে গেলে সাধারণ মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ৷ বুধবার একজনের মৃতদেহ নিয়ে সৎকার করতে গিয়ে ক্ষোভ দেখান মৃতার পরিজনরা৷ একটা সময় মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করারও পদক্ষেপ নেন৷ যদিও পরবর্তীতে তা প্রশমিত হয়৷ অভিযোগ স্থানীয় পঞ্চায়েত থেকে শাসক নেতাদের বারবার জানিয়ে কোন সুরাহা হচ্ছে না এই শ্মশানটি সংস্কার করার জন্য৷ তাই বিক্ষুব্ধ এলাকাবাসীদের পক্ষে দাবি উঠি শ্মশানটি যেন দ্রুত সংস্কার করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন৷ মৃতদেহ সৎকার করতে গিয়ে আত্মীয় পরিজনরা বিক্ষোভ প্রদর্শন করলেও তাতে কর্ণপাত করছেন না নেতা মাতববরসহ প্রশাসনের কর্মকর্তারা৷ এসব বিষয়ে যেন তাদের কর্ণপাত হচ্ছে না৷ অবিলম্বে শ্মশানঘাট সংস্কার করে শেষ যাত্রা পথ সুগম করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top