News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে তাঁত শিল্পীদের বাড়তি রোজগার এখন বন্ধ হয়ে গেছে, অভিযোগ মানিক দে-র
Image

রাজ্যে তাঁত শিল্পীদের বাড়তি রোজগার এখন বন্ধ হয়ে গেছে, অভিযোগ মানিক দে-র

রাজ্যে তাঁত শিল্পীদের বাড়তি রোজগার এখন বন্ধ হয়ে গেছে, অভিযোগ মানিক দে-র

আগরতলা, ২০ জুলাই : বুধবার সিআইটিইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা তাঁত শিল্প শ্রমিক ইউনিয়নের ১৫ তম রাজ্য সম্মেলন। এদিনের এই রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক প্রাক্তন মন্ত্রী মানিক দে। তাঁর অভিযোগ, রাজ্যে তাঁত শিল্পীদের বাড়তি রোজগার এখন বন্ধ হয়ে গেছে।

এদিনের এই রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে তাঁত শিল্প শ্রমিক ইউনিয়নের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে তাঁত শিল্পীরা এবং গ্রামের যারা বিভিন্ন শিল্পী রয়েছে তাদের বাড়তি উপার্জনের রাস্তা ছিল। তারা তাদের সেই মর্যাদাটুকু পেতেন। কিন্তু বর্তমান সময়ে গ্রামের তাঁত শিল্প থেকে শুরু করে প্রত্যেকের উপর আক্রমণ শুরু হয়েছে। হারিয়ে যেতে বসেছে পুরনো ঐতিহ্য গুলি।

তাঁর অভিযোগ, যারা শ্রমিক রয়েছেন তারা তাদের জিনিসের সঠিক মূল্য পাচ্ছেন না। যার ফলে তাদের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের উদারীকরণ নীতির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আজ তাঁত শিল্পীরা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top