News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জল, বিদ্যুত ও রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ আমবাসায়
Image

পানীয় জল, বিদ্যুত ও রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ আমবাসায়

আমবাসা, ২০ জুলাই : মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাজ্যের সাধারণ জনগণ। এমনই অভিযোগ এনে জাতীয় সড়ক অবরোধ করলেন আমবাসা এলাকার ক্ষুব্ধ নাগরিকরা। 

জানা গেছে, আমবাসা বেতবাগান রায়পাশা বড়বাড়ি এলাকার বাসিন্দারা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তার সমস্যায় জর্জরিত। বারবার স্থানীয় আধিকারিকদের জানিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। স্থানীয় মানুষের বক্তব্য, এলাকায় জল সরবরাহের জন্য পাম্প অপারেটর রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছেন না। সেজন্য তিনিও সময় মত জল সরবরাহ করেন না। স্থানীয় ব্লক থেকে শুরু করে জনপ্রতিনিধি প্রত্যেককে জানিয়েও কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ।

এরই পরিপ্রেক্ষিতে এদিন বাধ্য হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। তারা সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। তবে আশ্বাস অনুযায়ী সমস্যা সমাধান না হলে পুনরাই রাস্তা অবরোধের হুমকি দিয়েছেন স্থানীয়রা। 

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top