News Flash

  • Home
  • বিদেশ
  • Ranil Wickremesingh: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত রনিল বিক্রমাসিঙ্ঘে, বললেন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ
Image

Ranil Wickremesingh: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত রনিল বিক্রমাসিঙ্ঘে, বললেন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ

কলম্বো, ২০ জুলাই (হি. স.): নতুন প্রেসিডেন্টকে বেছে নিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিঙ্ঘে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রনিল বিক্রমাসিঙ্ঘে বলেছেন, অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। আমাদের সামনের অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।

বুধবার সকাল থেকে শ্রীলঙ্কার সংসদে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ। ভোট দেন পার্লামেন্টের সদস্যেরা। তামিল ন্যাশনাল পিপলস ফ্রন্টের (টিএনএফপি) সাধারণ সম্পাদক ও সাংসদ সেলভারাসা গজেন্দ্রন ভোটদানে বিরত থাকেন, রনিল বিক্রমাসিঙ্ঘে নিজেও ভোট দেন। ভোটগ্রহণের পর ফল ঘোষণা করা হয়েছে এদিনই, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ৬-বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে।
উল্লেখ্য, গত সপ্তাহেই দেশ ছেড়ে পালিয়ে যান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সে, সিঙ্গাপুর পৌঁছে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে সবার আগে ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘে। তবে বিক্ষোভকারীরা তাঁকে রাজাপাক্সের মিত্র হিসাবেই দেখেন। প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই শ্রীলঙ্কার সংসদের বাইরে মোতায়েন ছিল বিশাল সংখ্যক সুরক্ষা বাহিনী।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top