News Flash

  • Home
  • দেশ
  • ১৬ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু মেট্রো রেল পরিষেবা
Image

১৬ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু মেট্রো রেল পরিষেবা

ঢাকা, ১৯ জুলাই (হি. স.) : আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও । প্রথম ধাপে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন।

ঢাকার সাধারণ মানুষকে যানজট দুর্ভোগ থেকে মুক্তি দিতেই রাজধানীতে মেট্রো রেল পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রো রেল। মোট যাত্রাপথ ২১ দশমিক ২৬ কিলোমিটার। খরচ হচ্ছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা। ইতিমধ্যেই উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রেললাইন পাতার কাজ শেষ হয়েছে। এদিন একনেকের বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের জানান, ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পযর্ন্ত মেট্রোরেল চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্টেশনে পার্কিং স্পেস এবং এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top