News Flash

Image

পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ বিষয়টি খুবই উদ্বেগ ও উৎকণ্টার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ জনগণের ও সচেতনতার কারণেই করোণার হার বৃদ্ধি পাচ্ছে৷ করোণা সম্পর্কে জনগণকে সচেতন করতে মঙ্গলবার বিজেপি বড়দোয়ালী মন্ডল কমিটির পক্ষ থেকে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়৷

সারা দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্য প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ প্রশাসনের তরফে করণাবিধি মেনে চলার জন্য নির্দেশিকা জারি করা হলেও তা অনেকেই মানছেন না৷ জনগণের মধ্যে অসচেতনতা এবং খামখেয়ালিপনায় করোনা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে করোনা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং খামখেয়ালিপনা দূর করার লক্ষ্যে বেসরকারি উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরফ থেকেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ 

এ ধরনের কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডে বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে কাউন্সিলর রত্না দত্তের উপস্থিতিতে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এবং করোনা সম্পর্কে সতর্ক থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়৷ কাউন্সিলার রত্না দত্ত এবং মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা পথচারীদের হাতে তুলে দেন মাস্ক৷  কাউন্সিলর  জানান এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে৷ জনগণকে করোনা সম্পর্কে সচেতন থাকতে তিনি আবেদন জানিয়েছেন৷

Releated Posts

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top