News Flash

  • Home
  • দিনের খবর
  • অগ্নিপথ নিয়ে বিরোধীদের যুক্তি খন্ডন করলেন রাজনাথ, বললেন সবটাই গুজব
Image

অগ্নিপথ নিয়ে বিরোধীদের যুক্তি খন্ডন করলেন রাজনাথ, বললেন সবটাই গুজব

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য জাত ও ধর্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা। এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের সামনে বিরোধীদের তোলা এহেন অভিযোগকে নস্যাৎ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, “এটা একটা গুজব মাত্র। প্রাক্-স্বাধীনতা যুগ থেকে প্রচলিত ব্যবস্থাই এখনও চলছে। কোনও রকম পরিবর্তন করা হয়নি। পুরোনো ব্যবস্থা বলবৎ আছে।”

উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে বিরোধীরা। দাবি করা হচ্ছে, ভারতের ইতিহাসে এই প্রথম বার সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম উল্লেখ করতে হচ্ছে! এই বিতর্কের প্রেক্ষিতে ইতিমধ্যেই ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, অগ্নিবীরদের নিয়োগে নতুন কোনও পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। এত দিন যে ভাবে সেনায় নিয়োগ প্রক্রিয়া চলত, এ বারও তা-ই হচ্ছে।

এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “এটা একটা গুজব মাত্র। প্রাক্-স্বাধীনতা যুগ থেকে প্রচলিত ব্যবস্থাই এখনও চলছে। কোনও রকম পরিবর্তন করা হয়নি। পুরোনো ব্যবস্থা বলবৎ আছে।”

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top