News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest:বেহাল সড়ক, মেরামতির দাবিতে তমলুকে বিডিওকে ঘিরে বিক্ষোভ
Image

Protest:বেহাল সড়ক, মেরামতির দাবিতে তমলুকে বিডিওকে ঘিরে বিক্ষোভ

তমলুক, ১৮ জুলাই (হি. স.) : রাস্তার উপর বিডিওকে দাঁড় করিয়ে রেখে বিক্ষোভে শামিল হলেন স্থানীয়েরা। সোমবার বেহাল রাস্তা সংস্কার এবং মেরামতির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের তমলুকের পাইকপাড়িতে৷

স্থানীয় সূত্রে খবর, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মেচেদা-তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। অভিযোগ, তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক এক নম্বর অঞ্চলের পাইকপাড়ি গ্রামের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও সুরাহা হয়নি। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও টনক নড়েনি প্রশাসনের। যার জেরে এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়েই আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার জেরে ব্যস্ততম এই রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাতঙ্গিনী ব্লকের বিডিও৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। রাস্তা সংস্কারের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভ কমেনি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top