News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Consumer Court:রাজ্যে আরও তিনটি ভোক্তা আদালতের অনুমোদন
Image

Consumer Court:রাজ্যে আরও তিনটি ভোক্তা আদালতের অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷  ক্রেতা স্বার্থ সুরক্ষার তাগিদে বিলোনিয়া খোয়াই এবং ধর্মনগরে আরো তিনটি জেলা ভোক্তা আদালতের অনুমোদন মিলেছে৷ রাজ্য সরকারের আইন দপ্তর আজ এই অনুমোদনের কথা ঘোষণা করেছে৷ ক্রেতা স্বার্থ সুরক্ষা এবং ক্রেতাদের সচেতন করার বিষয়ে ভোক্তা আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের প্রতিটি জেলায় এ ধরনের ভোক্তা আদালত গঠনের দাবি উঠেছে৷ রাজ্য সরকারের আইন দপ্তর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আরো তিনটি জেলা ভোক্তা আদালত গঠনের অনুমতি দিয়েছে৷ এই তিনটি নতুন জেলা ভোক্তা আদালত গঠিত হচ্ছে বিলোনিয়া, খোয়াই এবং ধর্মনগরে৷
দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সদর বিলোনিয়ার উন্নয়নে নতুন পালক সংযোজন হল৷ রাজ্যের বর্তমান  সরকার ক্রেতাদের স্বার্থ সুরক্ষার কথা মাথায় রেখে বিলোনিয়া জেলা আদালতে ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন অর্থাৎ জেলা ভোক্তা আদালতের অনুমোদন দিল৷ ফলে খুশি বিলোনিয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে আইনজীবীরাও৷ এই বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন দক্ষিণ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন মজুমদার৷ তিনি বিলোনিয়া জেলা আদালতে এই ধরনের কনজিউমার কমিশনের অনুমতি দেওয়ার জন্য বর্তমান রাজ্য সরকারকে বিজেপি লিগেল সেল এর পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি আশা প্রকাশ করেন এই ধরনের আদালত হওয়ার ফলে বিলোনিয়ার ক্রেতাগন যেকোনো বিষয়ে সঠিক পরামর্শ পাবেন এবং সমস্যার সমাধান পাবেন৷ দক্ষিণ জেলার বিলোনিয়া ছাড়াও খোয়াই এবং উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এ ধরনের ক্রেতা স্বার্থ সুরক্ষার জন্য জেলা ভোক্তা আদালতের অনুমোদন মিলেছে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top