News Flash

  • Home
  • দিনের খবর
  • সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের গুচ্ছ মামলার শুনানি বুধবার
Image

সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের গুচ্ছ মামলার শুনানি বুধবার

নয়াদিল্লি, ১৮ জুলাই ( হি.স.) : বুধবার সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রে শিবসেনার দুই গোষ্ঠীর একাধিক মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি এন ভি রমনার ডিভিশন বেঞ্চে ওই সব মামলার শুনানি হওয়ার কথা। উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্দে দুই শিবিরই নিজেদের আসল শিবসেনা বলে দাবি করেছে। উভয় শিবির বিদ্রোহী শিবিরের বিধায়কদের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছে দলত্যাগ বিরোধী আইনে।

উদ্ধব ঠাকরের অনুগামীরা বলছেন, শীর্ষ আদালতে বিধায়ক পদ বাতিলের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রের শিন্দে সরকারের কোনও বৈধতা নেই। পাল্টা শিন্দে শিবিরের দাবি, বিধায়কদের অধিকাংশই তাদের দিকে আছেন। ফলে তারাই আসল শিবসেনা। দুই পক্ষই তাকিয়ে রয়েছে বুধবারের রায়ের দিকে।
এরই মধ্যে উদ্ধব শিবিরের অন্যতম নেতা এবং সংসদ সঞ্জয় রাউত রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। তাঁর মতে, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি থাকা উচিত।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top