News Flash

  • Home
  • দেশ
  • Rahul Gandhi: বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিকে ধ্বংস করছে বিজেপি : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi: বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিকে ধ্বংস করছে বিজেপি : রাহুল গান্ধী

দিল্লি, ১৮ জুলাই (হি.স.): ফের জিএসটি বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের নাভিঃশ্বাস উঠতে শুরু করেছে। প্রতিদিনের পণ্যতে যেভাবে জিএসটি বাড়ানো হয়েছে, তাতে বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে বিজেপি। এবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী সোমবার টুইট করে জিএসটি বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

বিভিন্ন সামগ্রী ওপর জিএসটি-র হার সোমবার বেড়েছে। ১৮ শতাংশ হারে জিএসটি বসছে প্রিন্টিং এবং লেখার ও আঁকার কালি, ছুরি, পেনসিল সার্পনার, প্লেট, কাঁটা চামচ, বিদ্যুৎ-চালিত পাম্প, বাইসাইকেল পাম্প, ক্লিনিং মেশিন, দানা শস্যের খাদ্য তৈরির শিল্পে ব্যবহৃত যন্ত্র, এয়ার-বেস্ড আটা চাকী, এল ই ডি বাতি, সোলার ওয়াটার হিটার, চেক বই ইত্যাদির ওপর। রাস্তা, সেতু, রেল, মেট্রো জল পরিশোধন প্রকল্প, শ্মশান ইত্যাদির কাজের বরাত পেলে তার ওপরেও ১৮ শতাংশ জি এস টি বসবে। ১২ শতাংশ জিএসটি বৃদ্ধি হয়েছে হোটেলের ঘর ভাড়া দৈনিক ১ হাজার টাকার ওপরে হলে। হাসপাতালে আইসিইউ বাদে কেবিন ভাড়া ৫ হাজার টাকার বেশি হলে দিতে হবে ৫ শতাংশ জিএসটি।

এই জিএসটি বৃদ্ধি নিয়ে সোমবার টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “উচ্চ কর, চাকরি নেই। যেটি একসময় বিশ্বের দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতির একটি ছিল, তা কীভাবে ধ্বংস করা যায় তা নিয়ে বিজেপির মাস্টারক্লাস।” অর্থাৎ রাহুলের অভিযোগ, একদিকে যেমন কর বাড়ছে, তেমনি কাজ হারাচ্ছেন সাধারণ মানুষ।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top