News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন নবনির্বাচিতরা, শিনজো আবে-কে স্মরণ নিম্নকক্ষে
Image

লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন নবনির্বাচিতরা, শিনজো আবে-কে স্মরণ নিম্নকক্ষে

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত সাংসদরা। সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নবনির্বাচিতরা সদস্যরা লোকসভার সাংসদ হিসেবে শপথ নেন। এদিন উত্তর প্রদেশের আজমগড় থেকে বিজেপি সাংসদ দীনেশ লাল “নিরহুয়া” যাদব লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

এছাড়াও পশ্চিমবঙ্গের আসানসোল থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা শপথ নিয়েছেন নিম্নকক্ষে, লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন উত্তর প্রদেশের রামপুর থেকে জয়ী বিজেপির ঘনশ্যাম সিং লোধি প্রমুখ। সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন, এদিন অধিবেশন শুরু হওয়ার পর জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অকাল-প্রয়াণে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এদিন দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top