News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ল বাস; মৃত ১২, আহত কমপক্ষে ১৫ জন
Image

মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ল বাস; মৃত ১২, আহত কমপক্ষে ১৫ জন

ধার (মধ্যপ্রদেশ), ১৮ জুলাই (হি. স.) : মধ্যপ্রদেশের ধার জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে গেল মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জন যাত্রীর এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মহারাষ্ট্রের মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের ওই বাসটি ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণে-তে যাচ্ছিল, সোমবার সকালে ধার জেলায় খলঘাট সঞ্জয় সেতু থেকে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি। সকাল পৌনে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসে শিশু ও মহিলা-সহ কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। ক্রেনের সাহায্যে নর্মদা নদী থেকে তোলা হয় বাসটিকে, মৃত্যু হয়েছে ১২ জনের ও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুল দিক থেকে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। সেতুর রেলিং ভেঙে প্রায় ২৫ ফুট নীচে পড়ে যায় বাসটি। পুলিশ আরও জানিয়েছে, মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের ওই বাসটি ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণে-তে যাচ্ছিল, একটি গাড়িকে বাঁচাতে গিয়ে খলঘাট সঞ্জয় সেতু থেকে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি।ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হতাহতদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথও। প্রসঙ্গত, দুর্ঘটনার খবর পাওয়ার পর ধার ও খারগোনের কালেক্টরদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন ইন্দোরের কমিশনার পবন কুমার শর্মা।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top