News Flash

  • Home
  • দিনের খবর
  • Jagdeep Dhankhad:উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখাড়কে ‘মুখ মিষ্টি’ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

Jagdeep Dhankhad:উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখাড়কে ‘মুখ মিষ্টি’ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ জুলাই ( হি.স.) : রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখর।

পরে অমিত শাহ টুইট করে জানিয়েছেন, তিনি আজ এনডিএ থেকে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য মুখ মিষ্টি করে জগদীপ ধনখরকে অভিনন্দন জানিয়েছেন। একটি সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণকারী ধনখরের জীবন মানুষের কল্যাণ ও সমাজের উন্নতির জন্য নিবেদিত ছিল। তিনি আস্থাশীল, সমস্যা সম্পর্কে তাঁর বোঝাপড়া এবং সাংবিধানিক জ্ঞান দেশের জন্য অনেক উপকারী হবে।
শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর জাতীয় গণতান্ত্রিক জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী দল আজ প্রার্থী ঘোষণা করতে পারে। সংসদের উভয় কক্ষের সদস্যরা উপ-রাষ্ট্রপতি পদে ভোট দেন। মোট ৭৮৮ জন সাংসদ এই পদে ভোট দেবেন। এর ২৩৩ জন রাজ্যসভা সদস্য, ১২ জন মনোনীত সদস্য এবং ৫৪৩ জন লোকসভা সদস্য রয়েছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top