News Flash

  • Home
  • প্রধান খবর
  • Indigo:যান্ত্রিক গোলযোগে ইন্ডিগোর বিমানের জরুরি অবতরণ করাচিতে
Image

Indigo:যান্ত্রিক গোলযোগে ইন্ডিগোর বিমানের জরুরি অবতরণ করাচিতে

নয়াদিল্লি, ১৭ জুলাই ( হি.স.) : শারজা থেকে হায়দরাবাদগামী একটি যাত্রীবাহী ইন্ডিগো বিমানের যান্ত্রিক গোলযোগে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয় কোনও ভারতীয় উড়ান সংস্থার বিমান জরুরি অবতরণ করল করাচির বিমানবন্দরে। পরে ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বিমান পাঠিয়ে করাচি থেকে যাত্রীদের হায়দরাবাদ নিয়ে আসা হবে।

বিমানে যান্ত্রিক গোলযোগের বিষয়টি টের পান পাইলট। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর তিনি বিমানটি ঘুরিয়ে করাচি নিয়ে যান।
বিবৃতিতে ইন্ডিগো জানায়, সতর্কতামূলকব্যবস্থা হিসেবে বিমানটিকে করাচি নিয়ে যাওয়া হয়েছে। করাচিতে আর একটি বিমান পাঠিয়ে যাত্রীদের হায়দরাবাদ নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ জুলাই স্পাইস জেটের একটি বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। দুবাই থেকে স্পাইস জেটের বি৭৩৭ বোয়িং বিমানটি যাত্রীদের নিয়ে দিল্লি নামার কথা ছিল৷ কিন্তু মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় পাইলট নিরাপদে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করেন। পরে অন্য এক বিমানে যাত্রীদের দিল্লি ফিরিয়ে আনা হয়।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top