News Flash

  • Home
  • দিনের খবর
  • Jhargram:ঝাড়গ্রামে পা ফসকে ডোবার জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর
Image

Jhargram:ঝাড়গ্রামে পা ফসকে ডোবার জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর

ঝাড়গ্রাম, ১৬ জুলাই ( হি. স.): ডোবার পাশে খেলা করার সময় পা ফসকে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। এদিন শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলাপাহাড়ী থানার বেলাপাহাড়ী এলাকায়।

পুলিশ জানিয়েছে মৃত দুই শিশুর নাম মনিষ মাহাত(৪), শ্রাবনী মাহাত (৪)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দশটা নগাদ বাড়ির পিছন দিকে একটি ডোবার সামনে খেলা করছিল দুই শিশু। সেই সময় হঠাৎ পা ফসকে পড়ে গেলে ডোবার জলে তলিয়ে যায় তারা। পরে তাদের পরিবারের লোকজনেরা ডোবার সামনে দুই শিশুকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করার সময় দেখেন ডোবার জলে জুতে গুলি ভাসছে। এরপর স্থানীয় মানুষজনেরা ডোবার জলে ঢুকে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে বেলাপাহাড়ী গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। এরপর ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top