News Flash

  • Home
  • দেশ
  • JP Nadda:জগদীপ ধনকর এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বিজেপি সভাপতি জেপি নড্ডার
Image

JP Nadda:জগদীপ ধনকর এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বিজেপি সভাপতি জেপি নড্ডার

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) :পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি।

শনিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই ঘোষণা করেন। নড্ডা বলেন, ‘‘ধনকরকে আমরা এনডিএ প্রার্থী হিসেবে তুলে ধরছি। আমি আশা করব, তিনি দলমত নির্বিশেষ সবার সমর্থন পাবেন।’’

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে এত দিন রাজভবনের বাসিন্দা জগদীপ ধনকর শনিবারই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। তার পর সন্ধ্যায় এনডিএ জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

উল্লেখ্য, আইনজীবী হিসাবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন জগদীপ ধনকর। ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের হয়ে লোকসভা ভোটে জয়ী হন তিনি। এরপর ১৯৯৩ থেকে ১৯৯৮: রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসার পর থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। তাঁর সঙ্গে রাজ্য সরকার ও তৃণমূলের সংঘাতও গত ৩ বছর ধরেই চলছে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top