News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:তেলিয়ামুড়া হাসপাতালে মাস্ক পরিধানে অনিহা স্বাস্থ্যকর্মীদের
Image

Teliamura:তেলিয়ামুড়া হাসপাতালে মাস্ক পরিধানে অনিহা স্বাস্থ্যকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ জুলাই৷৷ তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্য কর্মীরাই করোনার বিধি নিষেধ মানছে না৷ মাস্ক পরিধান না করেই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে৷ এমনকি বুস্টার ডোজও মাস্ক পরিধান না করেই দিব্যি প্রদান করা হচ্ছে৷ তাতে জনমণে  তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মহকুমা হাসপাতালে করোনার সরকারি বিধি-নিষেধকে আদ্য শ্রাদ্ধ করে দেদার ভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে স্বাস্থ্যকর্মীরা৷ মহকুমা হাসপাতালে মাস্ক বিহীন স্বাস্থ্য কর্মীদের ছয়লাপ৷ এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গিয়ে৷ এতে করে করনার গোষ্টি সংক্রমনের আশঙ্কা করছে সচেতন মহল৷ এদিন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গিয়ে প্রত্যক্ষ করা গেল, হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সিকিউরিটি গার্ড সহ একাংশ অসচেতন মহল করোনার সরকারি বিধি-নিষেধের আদ্য শ্রাদ্ধ করে বিনা মাস্কে ঘুরাফেরা করছে৷ হাসপাতালে কর্তব্যরত একাংশ চিকিৎসক সহ ছোট বাচ্চাদের টিকাকরনের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীরা সরকারি নিয়ম নির্দেশিকাকে  কলাপাতা বানিয়ে বিনা মাস্কে দেদার ভাবে প্রদান করছে স্বাস্থ্য পরিষেবা৷ এ বিষয়ে যখন হাসপাতালে কর্তব্যরত এক অসচেতন স্বাস্থ্যকর্মীর নিকট জানতে চাওয়া হয়, তিনি সাফ জানিয়ে দেন হাসপাতালের তরফে নাকি উনাকে মাস্ক পরিধানের কথা বলা হয়নি, তাই উনি মাস্ক লাগাবেন না৷  সমাজের সচেতন মহল জুড়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে যে, তবে কি তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের তরফে করোনার সরকারি বিধি নিষেধগুলিকে মান্যতা দেওয়ার জন্য হাসপাতাল কর্মীদের বলা হয়নি৷ অন্যদিকে, হাসপাতালে সাংবাদিকদের আসার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা ছুটে আসেন এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে  ওই সকল অসচেতন স্বাস্থ্য কর্মীদের মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করতে উদ্যত হন৷ মহাকুমা স্বাস্থ্য অধিকারিক চন্দন দেববর্মা সাফ জানিয়ে দেন যদি হাসপাতালে কর্মরত কোন কর্মী মাস্ক পরিধান না করে তাহলে প্রশাসনের তরফে তাদের জরিমানা করা হোক৷  এদিন হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান কেন্দ্র অর্থাৎ শিশু টিকা কেন্দ্রেও দেখা গেল বিনা মাস্কে স্বাস্থ্য কর্মীরা ছোট ছোট শিশুদের টিকা প্রদান করছে৷ এতে করে সমাজের সচেতন মহল জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং করোনার গোষ্টি সংক্রমণের আশঙ্কা তো থেকেই যাচ্ছে৷

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top