Covid Vaccine: নতুন মাইলফলকের দোরগোড়ায় ভারত, দেশে ২০০-কোটি ছুঁইছুঁই কোভিড-টিকাকরণ

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় নতুন মাইলফলকের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারত। ভারতে ১৯৯.৭১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২২ লক্ষ ৯৩ হাজার ৬২৭ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৯,৭১,৬১,৪৩৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৫ জুলাই সারা দিনে ভারতে ৪,১৭,৮৯৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, দৈনিক এই করোনা-পরীক্ষা আগের দিনের তুলনায় একটু কম। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৬,৯০,৩৩,০৬৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,১৭,৮৯৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,০৪৪ জন।