News Flash

  • Home
  • দেশ
  • ১৯-২০ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ডে, এই সময়ে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ
Image

১৯-২০ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ডে, এই সময়ে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ

দেহরাদূন, ১৬ জুলাই (হি.স.): আগামী ১৯ থেকে ২০ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে। এই সময়ে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। বিশেষ প্রয়োজন ছাড়া ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে মানুষজনকে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ডের আবহাওয়া দফতর। বাড়ির বাইরে না বেরোনোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার সকালে উত্তরাখণ্ড আইএমডি-র ডিরেক্টর বিক্রম সিং জানিয়েছেন, ১৯ থেকে ২০ জুলাই রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ জুলাই কুমায়ুন এবং গাড়ওয়ালের পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে৷ আমি সতর্কতার পরামর্শ দিচ্ছি, শুধুমাত্র প্রয়োজন হলেই বাইরে বেরোবেন, দু’দিনের জন্য ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top