News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attacked:সাংবাদিকের উপর হামলার, গ্রেপ্তার এক যুবক
Image

Attacked:সাংবাদিকের উপর হামলার, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷  দশ দিন পর প্রবীণ সাংবাদিকের উপর হামলার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ৷ আটককৃত অভিযুক্তের নাম রূপম দেবনাথ৷ উল্লেখ্য গত তিন জুলাই রাজ্যের প্রবীণ সাংবাদিক তাপস কুমার দাস উনার কাজ সেরে বাড়ি ফেরার পথে রাতে সার্কিট হাউজ সংলগ্ণ এলাকায় তার ওপর একদল দুষৃকতী নৃশংসভাবে আক্রমণ করে৷ উনার ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়৷ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনি৷ এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নামে৷ কিন্তু আর পাঁচটা ঘটনার মতো ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আটক করতে ব্যর্থ হয়৷ এরই পরিপ্রেক্ষিতে গতকাল এনসিসি থানার সামনে নীরব বিক্ষোভ প্রদর্শন করেন স্যন্দন পত্রিকার বিভিন্ন সদস্যরা৷ এরপরে এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেছেন তারা৷ নীরব প্রতিবাদের ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার মধ্যেই আজ দুপুর নাগাদ রূপম দেবনাথকে আটক করেছেন এন সি সি থানার পুলিশ৷ জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তি লেইক চৌমহূনী বাজারে মাংস বিক্রি করে৷ তাকে জিজ্ঞাসামুলেই এ কাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের হদিশ মিলবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ আধিকারিক৷ এখন দেখার সাংবাদিক নিগ্রহ কাণ্ডে পুলিশ কতটুকু সমর্থ হয় দোষীদের শাস্তি দিতে৷ 

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top