News Flash

  • Home
  • বিদেশ
  • জাপানে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি
Image

জাপানে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি

টোকিও, ১৪ জুলাই ( হি.স.) : ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিনে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এবার করোনার নতুন ঢেউ –এর আশঙ্কা করে আগেভাগেই বিশেষভাবে সতর্ক করল জাপান সরকার। করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক সম্মেলন করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ।

এ বছরের শুরুতেও করোনার বাড়াবাড়ি লক্ষ্য করা যায়নি জাপানে। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ যে হারে বেড়েছে তাতে ঘুম উড়েছে সরকারের। গত ২৪ ঘণ্টা রাজধানী টোকিওতে করোনার রিপোর্ট বলছে, নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৮৭৮জন। যা চলতি বছরে ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ। আর দেশে যে সংখ্যাটা গত ২৪ ঘণ্টায় হয়েছে, ৯৪ হাজার ৪৬৬। গত সপ্তাহের থেকে নতুন সংক্রমিত রোগী বেড়েছে ২.১৪ গুণ।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এভাবে বাড়লে হাতের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। তাই দেশের সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের জন্য জোর দিতে বলা হয়েছে।

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top