News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:গুরু পূর্ণিমা উপলক্ষে পরমার্থ সাধক সংঘ মন্দিরে বিশেষ পূজার্চনা
Image

Tripura:গুরু পূর্ণিমা উপলক্ষে পরমার্থ সাধক সংঘ মন্দিরে বিশেষ পূজার্চনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার আগরতলার পরমার্থ সাধক সংঘ মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়৷ এ উপলক্ষে পরমার্থ সাধক সংঘ ভক্ত সমাগম ঘটে৷ দিনভর চলে ধর্মীয় আলোচনা ও নানা ধর্মীয় অনুষ্ঠান৷ মানুষের জীবন তাদের শিক্ষক বা গুরুদের দ্বারা উল্লেখযোগ্যভাবে আকৃতির হয়৷ প্রতি বছর, গুরু পূর্ণিমা প্রধানত সারা বিশ্বে হিন্দু, জৈন, শিখ এবং বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা তাদের সম্মান করার উপায় হিসাবে পালন করা হয়৷ হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি আষাঢ় মাসের পূর্ণিমার দিনে ঘটে৷ গুরুপূর্ণিমা  একটি বৈদিক প্রথা৷ এই দিনে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন৷ গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষ ভাবে নির্ধারণ করে ‘গুরুপূর্ণিমা’ উদযাপন করার প্রথা চলে আসছে৷ সংসৃকতে ‘গূ‘ শব্দের অর্থ হল অন্ধকার৷ গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন৷ নতুন পথের দিশা দেখান৷ তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন৷ একটি শ্লোকের মাধ্যমে গুরুপূর্ণিমাতে শ্রী গুরুকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয়৷ তা হল- ‘গুরুর্বহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর/ গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ’৷ অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর৷  তিনিই আমাদের সৃষ্টি-স্থিতি-লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন৷আগরতলায় পরমার্থ সাধক সঙ্গে উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ রাজধানী আগরতলা শহরের পরমার্থ সাধক সংঘ ছাড়াও বিভিন্ন স্থানে এ উপলক্ষে বিশেষ ধর্মমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় আলোচনা চক্রে সামিল হন৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top