News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ল গাড়ি, ৪ জন পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা
Image

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ল গাড়ি, ৪ জন পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা

দেহরাদূন, ১৩ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গা নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ওই গাড়িতে উত্তর প্রদেশের ৪ জন পুণ্যার্থী ছিলেন, কাউকে খুঁজে পাওয়া যায়নি। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কৌদিয়ালা এলাকায়। গঙ্গাবক্ষে গাড়ির যাত্রীদের খোঁজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গাড়ির নম্বর প্লেট উদ্ধার হয়েছে। পাশাপাশি একটি ব্যাগ ও পঙ্কজ শর্মা (৫২) নামে একজন ব্যক্তির আধার কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

পঙ্কজ শর্মার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১০ জুলাই উত্তর প্রদেশের মেরঠ থেকে কেদারনাথের উদ্দেশে রওনা হয়েছিলেন পঙ্কজ শর্মা, গুলবীর জৈন (৪০), নীতিন (২৫) ও হর্ষ গুর্জার (১৯)। বুধবার সকালে কেদারনাথ থেকেই তাঁরা ফিরছিলেন, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে যায় গাড়িটি। বুধবার বিকেল পর্যন্ত দেহ উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top