News Flash

  • Home
  • বিদেশ
  • বিক্ষোভে ক্রমেই অশান্ত হচ্ছে শ্রীলঙ্কা, অস্থায়ী প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিঙ্ঘে
Image

বিক্ষোভে ক্রমেই অশান্ত হচ্ছে শ্রীলঙ্কা, অস্থায়ী প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিঙ্ঘে

কলম্বো, ১৩ জুলাই (হি.স.): প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে শ্রীলঙ্কা ছেড়ে পালানোর পরই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্সিমাঙ্ঘে। জনরোষ উপেক্ষা করেই বুধবার অস্থায়ী প্রেসিডেন্টের শপথ নিলেন তিনি। গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে আপাতত মলদ্বীপে রয়েছেন। গোতাবায়া দেশ ছেড়ে পালানোর পরই বিক্রমসিঙ্ঘে যে প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলাবেন, সেটা আঁচ করতে পেরেছিলেন বিক্ষোভকারীরা। তাই তাঁরা হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্রমসিঙ্ঘে যেন কোনও ভাবেই প্রেসিডেন্টের দায়িত্ব না নেন।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে বলেও দাবি ওঠে। কিন্তু সেই সব হুঁশিয়ারি উপেক্ষা করেই জনরোষের মধ্যেই বুধবার অস্থায়ী প্রেসিডেন্টের শপথ নিলেন বিক্রমাসিঙ্ঘে। আর তার পরই গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করলেন তিনি। দেশজুড়ে প্রবল প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপের রাজধানী মালেতে আশ্রয় নিয়েছেন গোতাবায়া।

প্রেসিডেন্ট দেশ ছাড়তেই শ্রীলঙ্কায় বুধবার সকাল থেকে আবার নতুন করে জনসাধারণ ক্ষোভে ফেটে পড়েছেন। জনসাধারণের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতেই, প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতেই জারি হয়ে গেল জরুরি অবস্থা। আকাশপথে চালানো হচ্ছে নজরদারি। প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে কাঁদানে গ্যাস ব্যবহার করে সেনাবাহিনী। গোতাবায়া দেশ ছেড়ে পালাতেই বুধবার সকাল থেকে কলম্বোতে পুনরায় শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন অসংখ্য মানুষ। ততক্ষণে প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী। রাস্তায় নেমেছে শ্রীলঙ্কায় যুব সমাজ, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সবাই। সেনাবাহিনীর নিরাপত্তা বেড়াজাল টপকে অনেকেই ঢুকে পড়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রেসিডেন্ট দেশ ছাড়তেই শ্রীলঙ্কায় জারি হয়েছে জরুরি অবস্থা।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top