News Flash

  • Home
  • দেশ
  • গুরু পূর্ণিমার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আষাঢ় পূর্ণিমার শুভক্ষণে বুদ্ধের মহৎ শিক্ষাকে স্মরণ মোদীর
Image

গুরু পূর্ণিমার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আষাঢ় পূর্ণিমার শুভক্ষণে বুদ্ধের মহৎ শিক্ষাকে স্মরণ মোদীর

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানবজাতিকে অনুপ্রাণিত ও পরামর্শদানকারী সমস্ত অনুকরণীয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবে বর্ণনা করেছেন তিনি। গুরু পূর্ণিমার শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, “গুরু পূর্ণিমার শুভেচ্ছা। এই দিনটি সমস্ত অনুকরণীয় গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন, যারা আমাদের অনুপ্রাণিত করেছেন, আমাদের পরামর্শ দিয়েছেন এবং জীবন সম্পর্কে আমাদের অনেক কিছু শিখিয়েছেন। আমাদের সমাজ শিক্ষা ও প্রজ্ঞাকে অত্যন্ত গুরুত্ব দেয়। আমাদের গুরুদের আশীর্বাদ ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাক।”

আষাঢ় পূর্ণিমা উপলক্ষ্যেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আষাঢ় পূর্ণিমার শুভক্ষণে শুভেচ্ছা। আমরা ভগবান বুদ্ধের মহৎ শিক্ষাগুলি স্মরণ করি এবং একটি ন্যায় ও সহানুভূতিশীল সমাজের তাঁর আলোকিত দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।” বুদ্ধ জ্ঞানলেভার পর এই দিনে তাঁর প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন বলে মনে করা হয়।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top