News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল বৃষ্টির মধ্যে পালঘরে ভূমিধস; মৃত্যু একজনের, অনেকের চাপা পড়ার আশঙ্কা
Image

প্রবল বৃষ্টির মধ্যে পালঘরে ভূমিধস; মৃত্যু একজনের, অনেকের চাপা পড়ার আশঙ্কা

পালঘর, ১৩ জুলাই হি.স.): মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই রাজ্যের পালঘর জেলার ভাসাই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটল। ভূমিধসের কারণে বেশ কয়েকটি বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেকে ধসের নীচে চাপা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ভূমিধসের কবল থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। জেলাশাসক জানিয়েছেন, ভাসাই এলাকায় ভূমিধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও দু’জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মহারাষ্ট্রের কোলাপুর, পালঘর, নাসিক, পুণে এবং রত্নগিরি জেলায় ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী তিন দিনের জন্য মুম্বইয়েও বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এদিকে, বৃষ্টিজনিত কারণে প্রাণহানির ঘটনা ঘটছে মহারাষ্ট্রজুড়ে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ১ থেকে ১০ জুলাই বৃষ্টিপাতের কবলে পড়ে মোট ৭৬ জন মারা গিয়েছেন এবং প্রায় ৮৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top