News Flash

  • Home
  • খেলা
  • Cricket:চলমানে আরমান সংহতিতে বিশাল
Image

Cricket:চলমানে আরমান সংহতিতে বিশাল

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১২ জুলাই।। ঘরোয়া ক্রিকেটের দলবদলে আজ ৮ জন সামিল হয়েছেন। ঘরোয়া ক্রিকেটের দলবদল পর্বের সপ্তম দিনে, মঙ্গলবার প্রথম সারির ক্রিকেটাররাই দলবদলে সই করেছেন। বিশেষ করে রাহুল হোসেন ব্লাড মাউথ ছেড়ে ইউনাইটেড বি এস টি-র হয়ে খেলবেন বলে সই করেছেন। একইভাবে মৌচাক ক্লাব ছেড়ে চলমান সংঘের হয়ে খেলার জন্য আরমান হোসেন স্বাক্ষর করেছেন। দেবপ্রসাদ সিংহ বিগত সময়ের মতো হার্ভে-তে থেকে যাচ্ছেন। একইভাবে মৌচাক ক্লাবে থেকে যাওয়ার লক্ষ্যে সই করেছেন শেখ জাহিরুর রহমান। বিশাল দেব সংহতি ক্লাবের হয়ে খেলবেন বলে ব্লাড মাউথ ছেড়ে দেওয়ার পক্ষে সই করেছেন। প্রলয় ব্যানার্জি ব্লাডমাউথের হয়েই খেলবেন বলে রয়ে গেছেন। সম্রাট সিংহও শতদলে থেকে যাওয়ার ইচ্ছা জানিয়েছেন। এদিকে, রাহুল ঘোষ চলমান সংঘ ছেড়ে ইউনাইটেড ফ্রেন্ডস-এর হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে সই করেছেন। ৪ জুলাই থেকে শুরু হয়ে ঘরোয়া ক্রিকেটের দল বদল পর্বে মাঝে দু’দিন বন্ধ ছিল। এ পর্যন্ত ৭ দিনে ৯৪ জন ক্রিকেটার দলবদলের খাতায় সই করতে সামিল হয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top