News Flash

  • Home
  • খেলা
  • Football:সিকিমের কাছেও হারলো ত্রিপুরা, বৃহস্পতিবার আয়োজক মনিপুরের মুখোমুখি
Image

Football:সিকিমের কাছেও হারলো ত্রিপুরা, বৃহস্পতিবার আয়োজক মনিপুরের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। পরাজয় যেনও পিছ ছাড়ছে না ত্রিপুরার। মেঘালয়ের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর আবারও হারলো ত্রিপুরা। এবার সিকিম পান্ডাসের বিরুদ্ধে। এনিয়ে আসরে ৪ ম্যাচ খেলে তিনটিতে পরাজিত হলো ত্রিপুরা। মনিপুরে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক প্রাইজমানি বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। ওই রাজ্যের সাই মাঠে মঙ্গলবার ত্রিপুরা পাইথন্স পরাজিত হয় ০-‌২ গোলে সিকিম পান্ডাসের বিরুদ্ধে। ত্রিপুরাকে আরও ৩টি ম্যাচ খেলতে হবে। ওই তিনটি ম্যাচই হবে নিয়ম রক্ষার। এদিনও প্রাপ্ত সুযোগগুলো হেলায় নষ্ট করে হারতে হয়েছে রাজ্যদলকে। সুযোগ নষ্টে ত্রিপুরাকে কার্যত নেতৃত্ব দেন দলনায়িকা দিপালী হালাম। ৪ ম্যাচে কমকরেও ১০ টি সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন দিপালী। এছাড়া সুযোগ নষ্ট করেছেন পঞ্চমী দেবনাথ। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের কোচ সুজিত ঘোষ মনিপুর থেকে টেলিফোনে বলেন,”এভাবে সুযোগ নষ্ট করলে কখনও জয় পাওয়া যায় না। প্রতিটি ম্যাচেই আমাদের মেয়েরা ভালো খেললেও প্রাপ্ত সুযোগ গুলো হেলায় নষ্ট করে দলকে চাপে ফেলে দিচ্ছে। যার খেসারত শেষ পর্যন্ত দিতে হচ্ছে দলকে।”‌ ১৪ জুলাই ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে শক্তিশালী মনিপুরের বিরুদ্ধে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top