News Flash

  • Home
  • খেলা
  • Virat Kohli:কোহলিকে দল থেকে বাদ দেওয়া নিয়ে এবার সরব প্রসাদ-সেহওয়াগ
Image

Virat Kohli:কোহলিকে দল থেকে বাদ দেওয়া নিয়ে এবার সরব প্রসাদ-সেহওয়াগ

নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.) : দিনের পর দিন টানা খারাপ পারফরম্যান্সের জন্য এবার বিরাট কোহলিকে টিম থেকে বাদ দেওয়ার বিষয়ে সরব হচ্ছেন প্রাক্তনরা। কপিল দেব তো সরাসরি বলেই দিয়েছেন, যদি অশ্বিনকে বসিয়ে দেওয়া হয়, তবে বিরাটকে কেন বসানো হচ্ছে না? এ বার টুইটারে কোহলিক দল থেকে বাদ দেওয়া নিয়ে সরব হলেন ভেঙ্কটেশ প্রসাদ, বীরেন্দ্র সেহওয়াগরা।

সেহওয়াগ টুইটে লিখেছেন, ‘ভারতের অনেক ব্যাটসম্যান রয়েছ, যারা শুরু থেকেই এগিয়ে যেতে পারে, তাদের মধ্যে কেউ কেউ দুর্ভাগ্যবশত বাইরে বসে আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান ফর্মে থাকা সেরা খেলোয়াড়দের খেলানোর উপায় খুঁজে বের করতে হবে। এ প্রসঙ্গে দু’টি টুইট করেছেন ভেঙ্কটেশ প্রসাদ । একটিতে তিনি লিখেছেন, ‘একটা সময় ছিল যখন ফর্মে না থাকলেই বাদ পড়তে হত। বিখ্যাত প্লেয়ারও ছাড় পেত না। বাদ পড়ত। ফর্মে না থাকার জন্য বাদ পড়েছেন সৌরভ, সেহওয়াগ, যুবরাজ, জহির, ভাজ্জিরা। তারা ঘরোয়া ক্রিকেটে খেলে ফর্মে ফিরেছে, রান করেছে এবং (জাতীয় দলে) প্রত্যাবর্তন করেছে।’

তিনি আরও একটি টুইটে লিখেছেন, ‘এখন আমূল পরিবর্তন হয়েছে, যেখানে ফর্মের বাইরে থাকার জন্য বিশ্রামে পাঠানো হয়। এটি অগ্রগতির কোনও উপায় নয়। দেশে এত প্রতিভা আছে, তবে খেলার সুযোগ পায় না। ভারতের অন্যতম সেরা ম্যাচ বিজয়ী অনিল কুম্বলেও অনেক ম্যাচে বাইরে বসেছিলেন। বৃহত্তর স্বার্থে অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে।’ দিনের পর দিন টানা খারাপ পারফরম্যান্সের ধারা চলছে বিরাট কোহলির। এজবাস্টন টেস্টে খারাপ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরেছিলেন। সেই ম্যাচে ১ রান করে সাজঘরে ফেরেন কোহলি। তার পর রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ১১ রান। ফলে তাঁকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয়েছে।
২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার শতরান করেছিলেন কোহলি। এর পর বহু ম্যাচ খেলে ফেলেছেন কোহলি, কিন্তু তিন অঙ্কের ঘরে তিনি পৌঁছতে পারেননি। ইদানীং তো জঘন্য ছন্দে রয়েছেন। আইপিএলেও হতাশ করেছেন। এখন জাতীয় দলের জার্সিতেও ব্যর্থতাই তাঁর সঙ্গী হয়ে উঠেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top