News Flash

  • Home
  • খেলা
  • FootBall:কিল্লাই প্রাইজমানি ফুটবলে পিত্রাকামিকে হারালো রাইওকামি

FootBall:কিল্লাই প্রাইজমানি ফুটবলে পিত্রাকামিকে হারালো রাইওকামি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। রাইওকামি দল দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে আয়োজক পিত্রাকামি দলকে, ৩-১ গোলের ব্যবধানে। কিল্লায় আয়োজিত পিত্রাকামি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ খেলায় রাইওকামী দল ৩-১ গোলের ব্যবধানে পিত্রাকামি দলকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। খেলার ১৮ মিনিটের মাথায় পিত্রাকামির জাগ্গু জমাতিয়া একটি গোল করে দলকে এগিয়ে দিলেও পরবর্তী সময়ে এই গোলটি ধরে রাখতে পারেনি। খেলার ২৬ মিনিটের মাথায় রাইওকামির নায়থক জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ৬ মিনিট বাদে রাইওকামির জ্যাক জমাতিয়া আরও একটি গোল করে দলকে ২-১ এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে রাইওকামির রাজীব জমাতিয়া আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন পুষ্প সাধন জমাতিয়া।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top