News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Eid Festival :গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও ঈদ উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত
Image

Eid Festival :গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও ঈদ উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷  সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ আজ রাজ্যেও যথাযোগ্য ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়৷ এ উপলক্ষে গেদু মিয়ার মসজিদে ঈদের নামাজ আদায় অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন আদায় অনুষ্ঠানে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ শামিল হন৷ ঈদ মানেই আনন্দ , ঈদ মানেই খুশির উৎসব৷ সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীরা আজ সকাল থেকেই ঈদের আনন্দে মেতে উঠেন৷ রাজধানীর আগরতলা শহরের গেদু মিয়া মসজিদে ঈদের প্রধান নামাজ আদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷এছাড়া এদিন রাজ্যের অন্যান্য মসজিদগুলোতেও যথাযোগ্য মর্যাদায় ঈদের নামাজ আদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ঈদ উপলক্ষে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে আগাম সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়৷ উল্লেখ্য মুসলিম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদের দিনে রাজ্যের বিভিন্ন স্থানে নানা উস্কানিমূলক কার্যকলাপ প্রতিহত করার জন্য প্রশাসন সদা সতর্ক রয়েছে৷ বিগত বছরও কোরবানি ঈদের দিনে নানা হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছিল৷ এ বছর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আগে থেকেই প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে৷ সবকটি মসজিদ এবং মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকাগুলিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়ন করা হয়৷ ঈদ উৎসবকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি৷
রবিবার সকাল থেকেই আগরতলা গেদু মিয়া মসজিদে  ঈদের নামাজ আদায়ের জন্য অসংখ্য সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী লোকজনদের সমাগম ঘটে৷ এখানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়৷ ঈদের নামাজ আদায় শেষে মুসলিম ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন৷ গেদু মিয়া মসজিদের ইমাম ঈদ উৎসবের মাহাত্ম্য তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন এবং রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করেন৷গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও ঈদ উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷ খুশির ঈদের দিনে মুসলিম ধর্মাবলম্বীরা আত্মীয় পরিজনদের নিয়ে বাড়ি ঘরে মুখরোচক খাবারে মেতে উঠেন৷
আজ পবিত্র ঈদুল আযহা৷ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কৈলাসহর মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগা এবং মসজিদে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়৷ রবিবার সকাল ৭:৩০ মিনিটে বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কৈলাসহরের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়৷ নামাজ পাঠ করান মৌওলানা হাবিল আহমেদ কাছিমি প্রধান শিক্ষক বাবুর বাজার মাদ্রাসা৷ কৈলাশহরের দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় টিলা বাজার জামে মসজিদের ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটার সময়৷ পবিত্র ঈদের নামাজ পাঠ করান মৌলানা ইউসুফ আলী৷  ঈদ সম্পর্কে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আহমেদ৷  কৈলাশহর জামে মসজিদে পবিত্র ঈদের  নামাজ অনুষ্ঠিত হয় সকাল নয়টায়৷ ঈদের নামাজ পাঠ করান হাফিজ আব্দুল জলিল৷ নুরপুর ঈদগাহ ময়দানে সকাল সাতটা ত্রিশ মিনিটের সময় নামাজের পর পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়৷ ঈদের নামাজ পাঠ করান মাওলানা মখলিছুর রহমান৷কুবঝার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৭:৩০ মিনিটে৷  ঈদের নামাজ পাঠ করান আবু মোঃ এহিয়া আল কাসেমী৷ রাঙ্গাউটি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাতটা ৪৫ মিনিটে৷ ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুল ছবুর সাহেব৷ লাঠিয়াপুরা ঈদগাহ ময়দানে আমার বাবা এক্সিবিশন ফোরজি ফোরজি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাতটার সময়৷ ঈদের নামাজ পাঠ করান  ঈমানি মিয়া৷ ফয়েজা জলিল মদনিয়া মাদ্রাসায় ঈদের নামাজ  অনুষ্ঠিত হয় সকাল ৬:৩০ মিনিটের সময়৷ ঈদের নামাজ পাঠ করান মাওলানা হাফিজ মঈনুল হক চৌধুরী৷সফরী কান্দি জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল আটটার সময়৷ ঈদের নামাজ পাঠ করান মৌলানা সালে আহমেদ৷   ঈদের নামাজ শেষে যে যার বাড়িতে কোরবানি গোপনীয়তা বজায় রেখে কুরবানী দিয়ে সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা পালন করেন৷ আজকের এই ঈদুল আযহার দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, কৈলাশহরের বিধায়ক মবশ্বরে আলী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান, ইউনাইটেড  ভলেন্টিয়ার্স এসোসিয়েশনের পক্ষে শুভেচ্ছা জানানো হয়৷ কৈলাশরের বিশিষ্ট ওলামায়ে কেরাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ৷

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top