News Flash

  • Home
  • দিনের খবর
  • Rajnath Singh :যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে কলকাতায় আসছেন রাজনাথ সিং
Image

Rajnath Singh :যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে কলকাতায় আসছেন রাজনাথ সিং

কলকাতা, ৯ জুলাই (হি. স) : যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর আগামী ১৫ জুলাই কলকাতায় আসার কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রীর।

কলকাতায় গার্ডেনরিচে শিপ বিল্ডার্সে একটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী যে যুদ্ধ জাহাজটি উদ্বোধন করবেন সেটি, পি-১৭ আলফা গোত্রের ফ্রিগেট যুদ্ধজাহাজ। মোট ৭ টি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরি করা হচ্ছে। তার মধ্যে কলকাতায় গার্ডেন রিচে একটির উদ্বোধন করা হয় গত বছর। সেটির উদ্বোধন করেন প্রয়াত সেনা প্রধান বিপিন রাওয়াত।

গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মোট তিনটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির বরাত পেয়েছে। তার মধ্যে গত বছর একটি উদ্বোধন হয়। এবং আগামী ১৫ জুলাই আর একটি যুদ্ধজাহাজের উদ্বোধন হবে প্রতিরক্ষামন্ত্রীর হাত ধরে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স যেমন তিনটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির কাজ চলছে জোরকদমে, অন্যদিকে মাঁজাগাঁও ডকে বাকি চারটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির কাজ চলছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top