News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress:বাধারঘাট কেন্দ্রে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
Image

Congress:বাধারঘাট কেন্দ্রে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

আগরতলা, ৯ জুলাই৷৷  প্রদেশ কংগ্রেসের গোষ্ঠী কোন্দল অব্যাহত৷ বাধারঘাট ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দিলীপ কুমার দেব শনিবার নাম না করে অপর নেতা রতন দাসকে আক্রমণ করেন৷ অভিযোগ তিনি সভাপতিকে অমান্য করে এলাকায় বিভিন্ন কমিটি করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন৷ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মীদের বিভ্রান্ত না হতে আহ্বান রাখেন ব্লক সভাপতি৷ 

তিনি আরো জানান, এই ব্যাপারে ইতিমধ্যেই প্রদেশ সভাপতিকে জানানো হয়েছে৷ যারা এ ধরনের  বদ মানসিকতা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত করার চেষ্টা করছে তাদেরকে চিহ্ণিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি রেখেছেন তিনি৷ 

উল্লেখ্য দিলীপ কুমার দাসের নেতৃত্বে সেখানে ২০১৮ সালে ভোট ছিল ৮০৫টি, ২০১৯ সালে লোকসভা ভোটে তা বেড়ে হয় ৮৪৯৯ টি৷ পাশাপাশি ২০১৯ এর উপ নির্বাচনেও ৯১০৬ টি ভোট কংগ্রেসের ঘরে এসেছিল৷ যাই হোক, এখন দেখার এই গোষ্ঠী কোন্দল রুখতে প্রদেশ কংগ্রেস কি প্রকার ব্যবস্থা গ্রহণ করে৷ 

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026

সামাজিক ভাতা বন্ধ, চরম দুর্দশায় অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস; পুনরায় চালুর আবেদন

তেলিয়ামুড়া, ২০ জুন: জীবনের শেষ প্রান্তে এসে সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তেলিয়ামুড়া পুর…

ByByNews Desk Jun 20, 2026

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top