News Flash

Image

Rath Yatra:উল্টো রথে ইসকনের জমকালো উল্টো রথযাত্রা

কলকাতা, ৯ জুলাই (হি. স.) : উল্টো রথে শান্তির বার্তা। কলকাতার ইসকনের উল্টো রথযাত্রা উদ্বোধন হল বিশ্বশান্তির বার্তা নিয়ে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনও চলছে। এই দুই দেশের কৃষ্ণ ভক্তেরা একসঙ্গে মিলে উল্টো রথের উদ্বোধন করছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কলকাতায় ইসকনের উল্টোরথ যাত্রায় এক অন্যবার্তা।

কলকাতা ইসকনের কর্তা রাধারমন দাস জানান, বেলা একটা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাসির বাড়ি থেকে জগন্নাথ প্রভুর রথ যাত্রা শুরু করে।ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে টিএআই ময়দান থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিনটি রথ যাত্রা শুরু করে। প্রথমে আউটট্রাম ঘাট রোড। এরপর জহরলাল নেহেরু রোড ধরে ধর্মতলার দিকে। ডোরিনা ক্রসিং এসে দিক পরিবর্তন করে রথযাত্রা। এরপর উল্টোরথের যাত্রা এস এন ব্যানার্জি রোড ধরে মৌলালীর দিকে এগোয়। মৌলালি মোড় হয়ে সি আই টি রোড ধরে জগন্নাথ দেবের রথ। ফিলিপস মোড় হয়ে সি আই টি রোড ধরেই আনন্দ পালিত রোড হয়ে এগিয়ে যায় ইসকনের রথযাত্রা। এর পর সুরাবর্দী এভিনিউ, পার্ক সার্কাস সাত মাথার মোড় হয়ে শেক্সপিয়ার সরণি এবং হাঙ্গার ফোর্ড রোড ধরে অ্যালবার্ট রোডে কলকাতার ইসকন মন্দিরে পৌঁছবে রথযাত্রা।

কলকাতা ইসকন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল ১০টা থেকেই শুরু হয় উল্টো রথের উৎসব। সকাল দশটায় পাহান্ডি বিজয়। অর্থাৎ মাসির বাড়ির অস্থায়ী মন্দির থেকে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে একে একে নিয়ে আসা হয় রথে। প্রভু রথে উপবিষ্ট হওয়ার পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাড়ে ১১টা থেকে হয় সংস্কৃতিক অনুষ্ঠান। এর পর প্রভু জগন্নাথ দেবের উল্টো রথের ধর্মীয় কার্যকলাপ শুরু করবেন ইস্কন কর্তৃপক্ষ। এরপর ইউক্রেন ও রাশিয়ার ভক্তদের দ্বারা রথযাত্রার উদ্বোধনের অনুষ্ঠান। রাশিয়া ইউক্রেন দিনের পর দিন, মাসের পর মাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেই চলেছে। ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক শহর গ্রাম। বিবদমান এই দুই দেশের কৃষ্ণ ভক্তেরা এক অনন্য নজির তৈরি করেন কলকাতায় ইসকন এর রথযাত্রায়। দুই দেশের নাগরিকরা একসঙ্গে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর উল্টোরথের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top