সরকার-বিরোধী বিক্ষোভ ফের উত্তেজনা শ্রীলঙ্কায়, অনির্দিষ্টকালের জন্য কারফিউ

সামিল হন । নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়েন । সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন ছেড়েছেন রাষ্ট্রপতি গোতাবোয়া রাজাপাক্সে । রাষ্ট্রপতি ভবনের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখায় ।

গতকাল থেকে সরকার বিরোধী বিক্ষোভের জেরে শ্রীলঙ্কায় অনির্দিষ্ট কালের জন্য জারি করা হয় কারফিউ । মোতায়েন করা হয় সেনা-বাহিনী । রাষ্ট্রপতি গোতাবোয়া রাজাপাক্সেকে দেশ থেকে বহিস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কা । কারফিউ জারির পাশাপাশি সকলকে বাড়িতেই থাকতে নির্দেশ দেওয়া হয় । দেশে বেহাল অর্থনৈতিক অবস্থার জন্য রাজাপাক্সেকে দায়ী করে দেশ থেকে তাঁর বহিস্কারের দাবি জানায় সে দেশের বহু মানুষ । পরিস্থিতি স্বাভাবিক রাখতে জারি করা হয় কারফিউ । পরিস্থিতি ক্রমেই বেগতিক হয়ে উঠছে। কারফিয় লাগু সত্ত্বেও মানুষজন রাস্তায় নেমেছেন, চলছে স্লোগান ও প্রতিবাদ বিক্ষোভ।