News Flash

  • Home
  • দেশ
  • ঝাঁসি-মির্জাপুর সড়কে পিকআপ গাড়ির চাকায় পিষে মৃত ৬, আর্থিক সাহায্যের ঘোষণা যোগীর
Image

ঝাঁসি-মির্জাপুর সড়কে পিকআপ গাড়ির চাকায় পিষে মৃত ৬, আর্থিক সাহায্যের ঘোষণা যোগীর

চিত্রকূট, ৯ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় টমেটো বোঝাই পিকআপ গাড়ির চাকায় পিষে মৃত্যু হয়েছে ৬ জনের। ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কের পাশে ঘুমিয়েছিলেন স্থানীয় কয়েকজন গ্রামবাসী, সেই সময় ওই পিকআপ গাড়িটি তাঁদের পিষে দিয়ে পালিয়ে যায়। চাকায় পিষে মৃত্যু হয়েছে ৬ জনের এবং একজন গুরুতর আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে চিত্রকূট জেলার ভরতকুপ থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কের পাশে ঘুমিয়েছিলেন স্থানীয় কয়েকজন গ্রামবাসী, শনিবার ভোরে একটি পিকআপ গাড়ি তাঁদের পিষে দিয়ে পালিয়ে যায়। পিকআপ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, পরে আরও একজন প্রাণ হারান। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারপিছু এককালীন ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top