দেহরাদূন, ৯ জুলাই (হি.স.) : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ যাওয়ার রাস্তা, অবিরাম বৃষ্টি ও ভূমিধসে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। নিখোঁজ বহু তীর্থযাত্রী, তাঁদের মধ্যে হয়তো রয়েছেন উত্তরাখণ্ডের ১২ জন তীর্থযাত্রী, অথবা তাঁরা কোথাও আটকে পড়েছেন। রাজ্যের তীর্থযাত্রীদের নিখোঁজ অথবা আটকে পড়ার ঘটনায় উদ্বিগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শনিবার তিনি কথা বলেছেন জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে।
অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা প্রচুর। খোঁজ পাওয়া যাচ্ছে না কমপক্ষে ৪০ জন তীর্থযাত্রীর।অমরনাথে যাওয়ার পথে কোথাও হয়তো আটকে পড়েছেন রাজ্যের ১২ জন তীর্থযাত্রী। তাঁদের উদ্ধারের জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ধামি এদিন বলেছেন, উত্তরাখণ্ডের কয়েকজন তীর্থযাত্রী মেঘভাঙা বৃষ্টির কারণে আটকে পড়েছেন। তাঁদের নিরাপদে উদ্ধার করার জন্য জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি।

