News Flash

  • Home
  • বিদেশ
  • ১.০৭-লক্ষাধিক দৈনিক সংক্ৰমণ, আমেরিকায় কোভিডে মৃত্যু আরও ৩০৩ জনের
Image

১.০৭-লক্ষাধিক দৈনিক সংক্ৰমণ, আমেরিকায় কোভিডে মৃত্যু আরও ৩০৩ জনের

ওয়াশিংটন, ৯ জুলাই (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। মার্কিন মুলুকে ফের বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা, ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যাও। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ০৭ হাজার ৯৭৭ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩০৩ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৯০,২৭৩,০৭৯-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।

আমেরিকায় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩০৩ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ১০ লক্ষ ৪৫ হাজার ৭৪০-এ পৌঁছেছে। ওয়ার্ল্ডোমিটার-এর দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ০৭ হাজার ৯৭৭ জন। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৮৫,৭১৬,০১৫ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩,৫১১,৩২৪ জন।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top