News Flash

  • Home
  • দিনের খবর
  • Manoj Sinha : জম্মু-কাশ্মীর পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ বাতিল, সিবিআই তদন্তের সুপারিশ : মনোজ সিনহা
Image

Manoj Sinha : জম্মু-কাশ্মীর পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ বাতিল, সিবিআই তদন্তের সুপারিশ : মনোজ সিনহা

শ্রীনগর, ৪ জুলাই (হি.স.): জম্মু-কাশ্মীর পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ বাতিল করেছে জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বাধীন প্রশাসন। পাশাপাশি এই নিয়োগ স্ক্যানারে আসার পর সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে।

শুক্রবার মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, “জম্মু-কাশ্মীর পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ বাতিল করা হয়েছে এবং সিবিআই তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এটি আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যত সুরক্ষিত করার ক্ষেত্রে প্রথম বড় পদক্ষেপ এবং সরকার শীঘ্রই নতুন নিয়োগের জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।”
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা সাব ইন্সপেক্টর (এসআই) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়ার এক মাস পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনহা আগে আশ্বাস দিয়েছিলেন, কোনও অনিয়ম হলে আগের প্রক্রিয়া বাতিল করার পরে নতুন নিয়োগ করা হবে। তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব। অবশেষে নিয়োগ বাতিল করার সিদ্ধান্তই নিলেন তিনি।

Releated Posts

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top