News Flash

  • Home
  • দেশ
  • আজ দুপুরের পরই মুম্বইতে ভারী বৃষ্টির লাল সতর্কতা মৌসম ভবনের
Image

আজ দুপুরের পরই মুম্বইতে ভারী বৃষ্টির লাল সতর্কতা মৌসম ভবনের

মুম্বই, ৮ জুলাই ( হি.স.) : ভারী বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী মুম্বই সহ গোটা মহারাষ্ট্র। শুক্রবারও মুম্বইতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এদিন মৌসম ভবন জানিয়েছে, আজ দুপুরের পর থেকেই শুরু হতে পারে অতিভারী বৃষ্টি। সেকারণে মুম্বইয়ের বাসিন্দাদের বলা হয়েছে, তাঁরা যেন আবহাওয়া অফিসের সতর্কতা মাথায় রেখে রাস্তায় বা কাজে বেরোন।

গত সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে। শহরের নিচু এলাকাগুলিতে ও রেল লাইনে জল জমার কারণে কয়েকটি রুটে ট্রেন ও বাস পরিষেবা ব্যাহত হয়েছে। মুম্বইয়ের নিচু এলাকাগুলো জলে ভাসছে। বানভাসি পরিস্থিতি একাধিক এলাকায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, এখনই থামছে না বৃষ্টি। আগামী পাঁচ দিন মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রেই চলবে বৃষ্টি। আজ থেকে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। ৯ জুলাই অবধি মহারাষ্ট্রের রত্নাগিরি, সিন্ধুদূর্গ ও রায়গড় জেলায় অতিভারী বৃষ্টির লাল সঙ্কেত জারি করা হয়েছে। জলমগ্ন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল। নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে প্রতিমুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছেন।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top