News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested:বিলোনীয়ায় সন্দেহভাজন আরও এক বাংলাদেশী মহিলা আটক
Image

Arrested:বিলোনীয়ায় সন্দেহভাজন আরও এক বাংলাদেশী মহিলা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷  বিলোনিয়া থানার হাতে আবারো আটক এক বাংলাদেশি মহিলা৷ নাম শিমুল আক্তার৷ বিলোনিয়া থানাধীন আমজাদনগর এলাকা থেকে আটক করে বিলোনিয়া থানার পুলিশ৷ আমজাদনগরের ডলি আক্তার এর বাড়ি থেকে তাকে বিলোনিয়া থানার পুলিশ আটক করে নিয়ে আসে থানায়৷ এর সাথে জড়িত রয়েছে আমজাদ নগরের সুমন মিয়া৷ শিমুল আক্তারের বক্তব্য থেকে উঠে আসে সুমন মিয়ার নাম৷ যদিও এই মহিলার কাছে সমস্ত রকমের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথিপত্র রয়েছে৷ 

কিন্তু তারপরও তার কাছে রয়েছে বাংলাদেশের গ্রামীন সিম৷ সে জানায় তার বাড়ি পশ্চিমবঙ্গের বনগাও৷ যদিও ওর কাগজপত্রের ঠিকানা রয়েছে দিল্লি এবং চন্ডিগড়ের ঠিকানায়৷ নিজেকে ভারতীয় বললেও ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে চিনেনা৷ সে নিজের গ্রামের নাম ও জানেনা৷ ভারতীয় টাকায় কারছবি সেটাও জানে না৷  সে জানায় ভারতীয় টাকায় ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে৷ কিন্তু তারপরও সে মুখ খুলছেনা৷ এখানে আসার কারণ সম্পর্কে সে জানায় ডাক্তার দেখাতে এসেছে৷ হার্টের সমস্যা রয়েছে ওর৷ পশ্চিমবঙ্গ ছেড়ে এসে বিলোনিয়াতে হার্টের ডাক্তার দেখাবে৷ ওর কথাবার্তা থেকেও অসংলগ্ণতা এমন ভাবে ধরা পড়েছে যা সন্দেহের সৃষ্টি করছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top